সেলফোন সেটের প্রধান দু'টি অংশ হচ্ছে ব্যাটারি এবং এর নিজস্ব মেমোরী। প্রথমেই ব্যাটারি প্রসঙ্গ:
- নতুন সেট ব্যবহারের আগে সেট বন্ধ রেখে ফুল চার্জ করে নিন (সেটের ম্যানুয়াল দেখে নেয়া ভাল)। এটা অপরিহার্য।
- ঘনঘন সেট চার্জ করবেন না।
- ব্যাটারির সবগুলো সেল যেন ভাল থাকে তাই মাসে অন্তত দু'বার সেল ফোনের চার্জ সম্পূর্ণ শেষ করে তারপর ফুল চার্জ করুন। (এটি ব্যাটারি চালিত অন্যান্য যন্ত্র যেমন ল্যাপটপ'র জন্যও প্রজোয্য।)
- মোডেম হিসাবে ব্যবহার করলে চার্জার যুক্ত না করাই শ্রেয়।
- সেট পানিতে ভেজা মাত্র ব্যাটারি খুলে ফেলুন এবং ভাল রিপেয়ার শপে নিয়ে রিপেয়ার না করানো পর্যন্ত ভুলেও ব্যাটারি বা চার্জারের সাথে সেটের সংযোগ ঘটাবেন না।
- টাচপ্যাড ফোনের কাছাকাছি শক্ত বা ধাতব কিছু রাখবেন না।
- সেটের মেমোরী যত বেশি খালি রাখবেন এর প্রসেসিং টাইম তত কমে যাবে।
- রিপ্লেসমেন্টের সময় অরিজিনাল এক্সেসরিজ কিনুন। যেমন: নকিয়া সেটের জন্য নকিয়া স্টোর থেকে ব্যাটারি কেনা। দাম বেশি পড়লেও দীর্ঘদিন ভাল সার্ভিস পাবেন।
- সর্বশেষ:- সেটে কোনো ত্রুটি দেখা দিলে বা সার্ভিসিংয়ের দরকার পড়লে স্বনামধণ্য বা ঐ ব্রান্ডের কোনো রিপেয়ার/সার্ভিস সেন্টারে যান। তাঁরা সার্ভিস চার্জ বেশি রাখলেও আপনার শখের সেটটি সঠিক উপায়ে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
No comments:
Post a Comment